হোম » সারাদেশ » নন্দীগ্রামে কসাই মরা গরুর মাংস বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে টাকা জরিমানা

নন্দীগ্রামে কসাই মরা গরুর মাংস বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে টাকা জরিমানা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ওমরপুরহাটে বাইরে থেকে গরু জবাই করে নিয়ে আসায় ও প্রাণি সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বাবু হোসেন (৪৮) নামের এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ই শে) সকালে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর হাটে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নন্দীগ্রাম ওমরপুর হাটে কসাই বাবু হোসেন বাইরে থেকে একটি গরু জবাই করে নিয়ে এসে বিক্রি শুরু করেন।

এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ রোগাক্রান্ত বা মরা গরুর মাংস জবাই করে নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিক এসংবাদ ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিফা নুসরাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কসাই বাবু হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলা হয়।  এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিফা নুসরাত  জানান, ওই কসাইয়ের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া স্থানীয় জনগণের সামনে প্রায় ১৫ কেজি গরুর মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে। জনসার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!