
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মাদরাসার সামনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আল আলীয় (১০) নামের ৩য় শ্রেনির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর গ্রামের সৌদি প্রবাসি আলমগীর হোসেনের ছেলে।
গতকাল শুক্রবার (১৯ মে) বেলা ১০ টায় আদমদীঘির শিয়ালশন গ্রামের রাস্তার পাশে মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ছাত্র আল আলীয় শিয়াশন মাদরাসায় ৩য় শ্রেনিতে পড়াশুনা করতো। গত শুক্রবার বেলা ১০টায় মাদরাসার সামনে খেলতে গিয়ে পাশের পুকুরে পানিতে পড়ে যায়।
পরে তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আল আলীয়ের দাদা ময়নুল জানায়, ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে এঘটনা ঘটে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, এ ব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২