মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন এলাকায় গাছে গাছে শোভা পাচ্ছে মৌসুমী ফল জামরুল। গ্রীস্মের জনপ্রিয় এই ফল খেতে তেমন মিস্টি না হলেও পুস্টিগুন ভরা এই জামরুল দেখতে অতুলনীয়।
গাছের দিকে তাকালে মন-প্রাণ জুড়ে যায়। উপজেলার বাড়ির আশপাশে, বিভিন্ন বাগানে, বাজারের ফাঁকা যায়গায় প্রচুর পরিমাণ ধরেছে এই ফল।
গাছের প্রায় প্রত্যেকটি ডালেই ধরেছে পুস্টিগুণ সমৃদ্ধ এই ফল। এই ফল কাচা থাকা অবস্হায় কাঁচা টমেটোর মতোই শিদ্ধ করে ভর্তা হিসেবেও খাওা যায়।
তাছাড়া সারাদিন কঠোর পরিশ্রমের পর এই ফল খেয়ে অতিরিক্ত তৃস্নাও নিবারণ করছেন অনেকেই। উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারে ফল ক্রয় করতে আসা উপজেলার নাড়ুয়া গ্রামের কৃষক মোঃ কোরবান আলী জানান, জামরুল ফল বেশ পুস্টিগুণ সমৃদ্ধ ফল। আমাদের সময় তো প্রায় প্রত্যেকটি বাড়িতেই এই ফল গাছ দেখা যেতো।
তাছাড়া দুপুরে এই ফল খেয়ে অনেকটা সময় পার করতেন বলেও জানান তিনি। এই ফল যেমন পুস্টিগুণ সমৃদ্ধ তেমনি দেখতেও অতুলনীয়। এ ফল প্রধানত সাদা ও লাল বর্ণের হয়ে থাকে। তবে সাদা থেকে লাল বর্ণেরটি একটু বেশী মিস্টি লাগে।
তাছাড়া দিন দিন উপজেলার মানুষের মাঝে পুস্টিগুণ ফল জামরুল সহ বিভিন্ন ফল ফলাদি চাষের আগ্রহ বাড়ছে বলে জানান উপজেলার অধিকাংশ ফল চাষিরা।
আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার