হোম » সারাদেশ » বোরহানউদ্দিনে নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

জেএম.মমিন: ভোলার বোরহানউদ্দিনে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধ মোঃ হানিফ চৌকিদার (৬৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷
বুধবার (১০ মে) সকাল ৮টার দিকে ঘটনা স্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বোরহানউদ্দিনের জয়া খালের মাথা থেকে তার লাশ উদ্ধার করা হয় ৷ প্রতক্ষদর্শী নিজাম মৃধা জানান, সকালে স্থানীয়রা তার লাশ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন এসে লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যান।
এর আগে গত মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিনের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন ওই ব্যক্তি ৷ পরে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পুলিশ, ফায়ার সার্ভিস ও তাদের ডুবুরী দল তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।
নিহত হানিফ চৌকিদার দেউলা ইউনিয়নের মৃত  আকরাম আলী চৌকিদারের ছেলে ৷ সে দীর্ঘ কয়েক বছর ধরে পৌর ৯নং ওয়ার্ডে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন ৷
বোরহানউদ্দিন উপজেলা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, মঙ্গলবার আমরা ও বরিশাল থেকে নিয়ে আসা আমাদের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে তার সন্ধান পাইনি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন মিয়া ঘটনা সততা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে তার পরিবার৷ কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ৷
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!