হোম » সারাদেশ » শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রুল মডেল-দুর্জয়

শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রুল মডেল-দুর্জয়

মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ, প্রতিনিধিঃ মানিকগঞ্জ দৌলতপুরে আওয়ামী লীগের  ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৮ই মে  বিকালে দৌলতপুর উপজেলা সম্প্রসারিত  হলরুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, আঃ কুদ্দুসের সঞ্চলনায় এবং উপজেলা আওয়ালীগের সভাপতি এ্যাড একেএম আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,  মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য,আলহাজ্ব এ.এম.নাঈমুর রহমান দুর্জয়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃবীর মুক্তিযোদ্ধা  গোলাম মহীউদ্দিন,জেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিটু,

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা  সেচ্ছাবেকলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার,উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন,  দৌলতপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো :নাসির উদ্দিন , সাবেক সাধারন সম্পাদক এস এম আতাউর রহমান । এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন।

ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এ এম নাঈমুর রহমান( দুর্জয়) বলেন শেখ হাসিনার হাত ধরে দেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রুল মডেল। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিতে হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!