হোম » সারাদেশ » ঝালকাঠির রাজাপুরে জোড়া খুনে নিহতদের স্মরণে শোকসভা

ঝালকাঠির রাজাপুরে জোড়া খুনে নিহতদের স্মরণে শোকসভা

হাফিজা ইসলাম পিংকি: ঝালকাঠির রাজাপুরে সোমবার (২৪ এপ্রিল) সংগঠিত হওয়া চাঞ্চল্যকর জোড়া খুনে নিহত আ’লীগ নেতা আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা মোঃ বেলায়েত হোসেন এর স্বরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার শুক্তাগর ইউনিয়নের জগাইরহাট ঈদগাহ ময়দানে সোমবার ( ০১ মে ) সকাল ১০ টায় অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয়রা।

এ সময় উপজেলার শুক্তাগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও তার ভাতিজা জোড়া খুনের আলোচিত হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তে হস্তান্তরের দাবি জানিয়েছেন শোকসভায় উপস্থিত নেতৃবৃন্দ।

জোড়া খুনের ঘটনায় কিলিং মিশনে অংশগ্রহন কারি ভারাটিয়া খুনি সহ অটক চার জনকে ইতিমধ্যে আদালত পুলিশের রিমান্ড আবেদন মন্ধসঢ়;জুর করেছে আদালত।

শোকসভায় বক্তারা প্রভাবমুক্ত তদন্ত ও অভিযুক্তদের দ্রæত আটকের দাবি জানান। শুক্তাগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজিবুল হক মৃধার সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-
সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, উপজেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা এএইচএম খায়রুল আলম সরফরাজ, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোঃ নূর হোসেন মাষ্টার, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদর ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বাবু চন্দ্র শেখর হালদর , তারেক শাহীন মৃধা, ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মাহমুদ দেলোয়ার, আ’লীগ নেতা ইদ্রিস আলী হাওলাদার, শাহজাহান খান, যুবলীগ নেতা আঃ সবুর হাওলাদার, নাসির উদ্দিন মৃধা, ইউপি সদস্য নূরে আলম মল্লিক, মামলার বাদী নিহত আ’লীগ নেতা আব্দুর রব হাওলাদারের ছেলে লিয়াকত হোসেন ও নিহত বেলায়েত হোসেনের স্ত্রী শিউলি বেগম।

স্মরণ সভার আলোচনা শেষে হত্যাকান্ডের শিকার হওয়া দুই জনের রুহের মাগফেরত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!