হোম » সারাদেশ » মাদক হতে যুব সমাজকে রক্ষা করতেই হবে

মাদক হতে যুব সমাজকে রক্ষা করতেই হবে

টঙ্গী প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: নূরুল ইসলাম নূরু বলেছেন, এলাকায় এখন বড় সমস্যা হলো মাদক। মাদক ব্যবসায়ীরা আমাদের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে গিয়ে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি জীবন দিয়েছেন।

এরপর থেকে তারই সুযোগ্য পুত্র যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশে মাদক নির্মূলের কাজ করতে গিয়ে অনেক মাদক ব্যবসায়িদের হুমকি ধমকিতেও পিছিয়ে যাইনি। আগামীতে নির্বাচিত হলে এ এলাকা থেকে চিরতরে মাদক নির্মূল করা হবে। মাদক ব্যবসায়ীরা যদি মাটির নিচেও লুকিয়ে থাকে, তাদেরকে সেখান থেকেও বাহির করে এনে, এ এলাকা থেকে বিতারিত করে এই এলাকাকে মাদকমুক্ত সমাজ করা হবে।

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গত শুক্রবার বিকেলে ৪৬ নং ওয়ার্ডে নির্বাচনীয় এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন। ওই ওয়ার্ডের সমাজ কল্যাণ রোডে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মীসভার আয়োজন করা হয়। তিনি বলেন, বিগতদিন আপনাদের মূল্যবান ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে সূখে দূ:খে সেবক হিসেবে আপনাদের পাশে ছিলাম।

আগামীতে আপনাদের ভোটে নির্বাচিত কাউন্সিলর হলে এলাকায় শতভাগ মাদক ও মাদক ব্যবসায়িদের নির্মূল করা হবে। যত বাধাই আসুক। মাদক হতে যুব সমাজকে রক্ষা করতেই হবে। এ সময় তিনি ৪৬ নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবারও আসন্ন নির্বাচনে এলাকাবাসীর কাছে দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশা করেন। এ সময় অসংখ্য নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!