হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে বিদ্যুৎপিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সরিষাবাড়ীতে বিদ্যুৎপিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক মান্নান ফকির (৫৫)এর মৃত্যু হয়েছে বলে জানাগেছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের মৃত ইদু ফকিরের পুত্র মান্নান ফকির শনিবার বাড়ির পাশেই ধানক্ষেতে কাজ করতে যান।

পিপাসা পেলে তিনি ক্ষেতেরপাশের একটি স্যালো মেশিনের পানি পান করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষণা করেন।নিহতের চাচাতো ভাই আবুল কালাম জানান, তারা এক সঙ্গেইজমিতে কাজ করতে গিয়েছিলেন।

কাজের ফাঁকে মান্নান পানিখেতে গিয়ে পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে হাত দিলে বিদ্যুতায়িত হন। পরে তারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সালেহা খানম প্রিয়াঙ্কা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!