
কক্সবাজার প্রতিনিধি: বাবা নাছির উদ্দিন হত্যার প্রতিশোধ নিতে ছেলেরা ওই মামলার দুই আসামি মোজাফফর আহমদকে কুপিয়ে বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করেছে। গত বুধববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজারের চকরিয়ার টইটং ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে রেফার করা হয়। মোজাফফর একই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার পর পরই আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আসামিদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে। উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর কুপিয়ে হত্যা করে টইটংয়ের দা বাহিনীর প্রধান নাছির উদ্দিনকে। পরদিনই নাছির উদ্দিনকে হত্যায় ঘটনায় পেকুয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলায় মাজাফফর আহমদ দুই নম্বর আসামি।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম