
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্বাচনী প্রতিশ্রæত দেশের ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরতে জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রশিদএর নেতৃত্বে ‘উন্নয়ন পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪,এপ্রিল) বিকেলে এ পদযাত্রার আয়োজন করা হয়। সরিষাবাড়ী পৌরসভা চত্ত¡রে পদযাত্রা পূর্বক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নৌকা প্রতিকের সম্ভাব্য এমপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকাস্থ তেজগাঁ
থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আবদুর রশিদ। পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তেজগাঁ কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশিদ, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিএসসি, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গণি, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাষ্টার প্রমূখ বক্তব্য রাখেন। সভা শেষে বিশাল ‘উন্নয়ন পদযাত্রা’র নেতৃত্ব দেন অধ্যক্ষ আব্দুর রশিদ। পদ যাত্রাটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা সংসদ
মোড়, রেলওয়ে স্টেশন রোড়, আমতলা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিমলা বাজারের বঙ্গবন্ধু চত্ত¡রে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। পদযাত্রায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক, কাউন্সিলর এবং নৌকা প্রেমিকসহ দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফুর্ত অংশনেন।
পদযাত্রায় আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র, ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণ করার মাধ্যমে তুলে ধরা হয়। প্রচারনার অংশ হিসেবে সন্ধ্যায় সরকারের উন্নয়নের চিত্র প্রজেক্টরের মাধ্যমে এলাকাবাসীর জন্য প্রদর্শন করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান