হোম » সারাদেশ » গুড়ার তেলিহারা সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

গুড়ার তেলিহারা সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন সংস্থার পক্ষ থেকে গরিব, অসহায়, প্রতিবন্ধী ও বিধবাদের মাঝে ঈদ সামগ্রী এবং ইফতার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে এ ঈদ সামগ্রী এবং ইফতার বিতরণ করা হয়।

তেলিহারা সামাজিক সম্পীতি ও উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী পরিচালক মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিয়ন সমাজকর্মী আলি রেজা আকন্দ বগুড়া সদর উপজেলা সমাজসেবা অফিস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ উচ্চর্ মান সহকারী বগুড়া সদর উপজেলা সমাজসেবা অফিস, ইউপি সদস্য তাইজুল ইসলাম রাসেল, সমাজ সেবক রাশেদুজ্জামান রকিব।

অনুষ্ঠানে এলাকার গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তেলিহারা সামাজিক সম্পীতি ও উন্নয়ন সংস্থার সভাপতি সাগর চাকী।

এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সাধারণ সম্পাদক মোছাঃ হাবিবা খাতুন, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা রিপনসহ সংস্থার সকল সদস্যবৃন্দ ও এলাকার গনমাণ্য ব্যক্তীবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে গরীব, অসহায় ও বিধবাদের সাহায়ার্থে তেলিহারা সামাজিক সম্প্রীতি উন্নয়ন সংস্থার ন্যায় এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!