হোম » সারাদেশ » ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

আওয়াজ অনলাইন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!