
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় মধ্যরাতে প্রচন্ড গরমের কারণে সেচ পাম্পে গোসল করতে গিয়ে সজিব মিয়া (১৭) নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত অনুমান ১ টায় দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজিব মিয়া ওই এলাকার আব্বাস আলীর পুত্র। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইস্কান্দর হাবিব।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সজিব মিয়া মিয়া মধ্যরাতে প্রচন্ড গরমের কারনে বাড়ির দক্ষিন পাশে জনৈক আব্দুর গফুরের বেদ্যুতিক সেচ পাম্পে গোসল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত অবস্থায় ছটফট করতে থাকিলে প্রতিবেশি আশিক মিয়া ডাকচিৎকার শুনিয়া পরিবারের লোকজনকে নিয়ে সজিব মিয়াকে আহত অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় আমরা নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু