
মোঃ সবুজ ইসলাম: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার লেহেম্বা ইউপির গাংগুয়া গ্রামের এ ঘটনা নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।নিহত সেলিম গাংগুয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
পরিবারের স্বজনেরা জানান, দুপুরবেলা কৃষিমাঠ থেকে ফিরে নিজ ঘরে ফ্যান লাগানোর সময় সে বৈদ্যুতিক স্পর্শে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তখন স্থানীয়রা সেলিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে রাণীশংকৈল থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করেন।
রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। কারো কোনো অভিযোগ না থাকায় বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়া লাশ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোনো মামলা হয়নি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান