হোম » সারাদেশ » ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ

ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ

আসাদ হোসেন রিফাত: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণী কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মশিউর রহমানের সভাপতিত্বে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহা আলম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিজানুর রহমান , ডাউয়াবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি লাভলী বেগম, ইউপি সচিব আজহারুল ইসলাম আতিক।
আরো উপস্থিত ছিলেন,ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!