হোম » সারাদেশ » আদমদীঘিতে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা

আদমদীঘিতে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনা সভা

গোলাম রব্বানী দুলাল: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ (এপ্রিল) সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং স্বাধীনতা শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু রেজা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!