হোম » সারাদেশ » সুবিধাবঞ্চিতদের মাঝে বগুড়া জেলা পুলিশের  ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিতদের মাঝে বগুড়া জেলা পুলিশের  ঈদ উপহার বিতরণ

এম এ রাশেদ: বগুড়া জেলা পুলিশের আয়োজনে বগুড়া পুলিশ লাইন্স ড্রিলশেডে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশের আয়োজনের শনিবার (১৫ এপ্রিল) সকালে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম পিপিএম মহোদয়।

ঈদ উপহার হিসেবে ১৫০ জন সুবিধা বঞ্চিতদের প্রতিটি ব্যাগে করে ভাতের চাউল, পোলার চাউল, চিনি, আলু, পেঁয়াজ ও সয়াবিন তেল ইত্যাদি প্রদান করা হয়। এ সময় সুবিধাবঞ্চিতরা ঈদ উপহার পেয়ে পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমে সর্বদা সাধারণ জনগনের পাশে রয়েছে জেলা পুলিশ, বগুড়া।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!