
এম হিরন প্রধান : শুক্রবার ১৪ এপ্রিল ”বিকল্পধারা বাংলাদেশ” ঢাকা মহানগর উত্তর এর ইফতার মাহফিল ঢাকার মিরপুর ১০ একটি চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। ইফতারের পুর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব, মেজর (অব.) আব্দুল মান্নান এমপি। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ সভাপতি মহসীন চৌধুরী, যুগ্নমহাসচিব এনায়েত কবীর সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ওমর ফারুক। এছাড়াও বিকল্পযুবধারা সভাপতি, আসাদুজ্জামান বাচ্চু, বিকল্প শ্রমজীবীধারা সভাপতি, মো. আইনুল হক, বিকল্প শ্রমজীবীধারা সাধারণ সম্পাদক, আরিফুল হক সুমন, সহ-দপ্তর সম্পাদক, আমিনুল ইসলাম বুলু, মাজহারুল ইসলাম শিহাব প্রমুখ।
মো: জাহাঙ্গীর আলম (নিশি) সভাপতিত্বে, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, নূর মোহাম্মদ। পবিত্র কুরআন তেলওয়াত করেন, মিজান চৌধুরী। এছাড়াও ইফতার মাহফিলে কেন্দ্রীয়, ঢাকা মহানগর, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ