
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে গতকাল রবিবার (৯ এপ্রিল) সকালে ঈদ-উল-ফিতর উপলক্ষে সিএনজি মালিক, শ্রমিক ও চালকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
এ সময় তিনি পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করার লক্ষ্যে সাবধানে গাড়ি চালানো, চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা না বলা, অজ্ঞান পার্টি ও মলম পার্টির কবল থেকে যাত্রীদের এবং নিজেদের জানমালের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন