
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা ও ১,হাজার পিস এ্যাম্পলসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ছইফুল (৩৫), ও গোলাপ মিয়া (৩৫), নামে দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি পুলিশের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে গত শনিবার (৮ই এপ্রিল) রাতি ১০টা ৪৫ মিনিটে দিকে বগুড়া সদর থানার গোকুল ইউনিয়ন পরিষদের সংলগ্ন একটি মুদি দোকানে সামনে পাঁকা রাস্তা উপর গ্যাস সিলিন্ডার এর মধ্যে হইতে ৪,কেজি গাঁজাসহ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পশ্চিম ফুলমতি গ্রামের মৃত ছকিম উদ্দিন এর ছেলে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম ছইফুলকে গ্রেফতার করে।
অপরদিকে বগুড়া ডিবি পুলিশের একই টিম শনিবার (০৮ই এপ্রিল) রাতি ১১টা ৪৫ মিনিটে সময় বগুড়া সদর থানার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া বন্দর শহীদ দানেশ স্কুল এন্ড কলেজের পিছনে ঢাকা টু রংপুরগামী মহাসড়কের নিকট বাঘোপাড়াগামী গ্রামের পাঁকা রাস্তার উপর হইতে ১, হাজার পিস এ্যাম্পলসহ রংপুর জেলার পীরগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের গোলজার রহমান তোতা মিয়া এর ছেলে মাদক ব্যবসায়ী গোলাপ মিয়া (৩৫),কেন গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি