
জসীমউদ্দীন ইতি হরিপুর ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, একটি পালসার মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হরিপুর থানা পুলিশ। আটককৃতরা হল নন্দগাঁও মুন্সীপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে আজিজুল হক ও পীরগঞ্জ উপজেলার ভাকুড়া পাট ধনিপাড়া নারায়ণপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে পলাশ(৩৪)।
গতকাল শুক্রবার(৭ মার্চ) বিকাল ৫টায় এস আই রাকিবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নন্দগাঁও ঝাবরগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে অভিযান চালিয়ে প্রথমে ৫০ গ্রাম গাজাসহ নন্দগাও মুন্সী পাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে আজিজুল হককে আটক করে। তার দেওয়া তথ্যমতে আমগাঁও ইউনিয়নের ফেডারেশন অফিস সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালিয়ে পীরগঞ্জ উপজেলার ভাকুড়া পাট ধনিপাড়া নারায়ণপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে পলাশ(৩৪)কে ২কেজি ৫০ গ্রাম গাজাসহ আটক করে। এই ঘটনায় হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া