হোম » সারাদেশ » পলাশে ট্রলির চাপায় বাই-সাইকেল  আরোহী নিহত

পলাশে ট্রলির চাপায় বাই-সাইকেল  আরোহী নিহত

আল আমিন মুন্সী,নরসিংদী: নরসিংদীর পলাশে ট্রলির চাকায় বাই-সাইকেল আরোহী মাসুম সিকদার (২৭) নামে  এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার  চরসিন্দুর ইউনিয়নের বালিয়া মোড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের  সহযোগিতায় ঘাতক ট্রলি-টি জব্দ করাসহ চালক নাইম মোল্লা (২৪) কে গ্রেপ্তার  করেছে পুলিশ।
নিহত বাই-সাইকেল আরোহী উপজেলার চরসিন্দুর ইউনিয়নের নামার  চলনা গ্রামের মৃত ইসমাঈল সিকদারের ছেলে। তিনি চরসিন্দুর ইউনিয়নের বালিয়া  গ্রামে অবস্থিত দেশবন্ধু পলিমার ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে দেশবন্ধু পলিমার  ফ্যাক্টরি থেকে রাতের নাইট ডিউটি শেষ করে বাই-সাইকেল যোগে বাড়ি  ফিরছিলেন মাসুম সিকদার।
এসময় দেশবন্ধু পলিমার ফ্যাক্টুরি থেকে ২’শ গজ সামনে বালিয়া মোড়ে আসলে পিছন থেকে দ্রæত গতিতে আসা একটি ট্রলি  তাকে ধাক্কা দিলে ছিটকে গিয়ে ওই ট্রলির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা চালকসহ ঘাতক ট্রলিটিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। চরসিন্দুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী উদ্দিন জানান, নিহত  মাসুম সিকদার আমার ওয়ার্ডের বাসিন্দা। সে একজন সরল প্রকৃতির ভালো মানুষ ছিল।
বেপরোয়া ট্রলি ও অদক্ষ ড্রাইভাদের কারণেই মাসুমের মতো ভালো মানুষ গুলোকে হারাতে হচ্ছে। এসব অদক্ষ ড্রাইভার ও ফিটনেসবিহীন অবৈধ ট্রলি গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘাতক ট্রলিটি জব্দ করাসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!