
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে জয়পুরহাট সদরের তেঘর ও পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় এ দুইটি দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- জয়পুরহাট পৌর শহরের চিত্রা পাড়া মহল্লার বাসিন্দা দুর্গা রানী। আর অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, জয়পুরহাট সদরের তেঘর এলাকায় দুর্গা রানী নামে এক নারী রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় একই ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ