
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করেন, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্ত ও আকাশে বেলুন-ফেস্টুন উড্ডয়ন করেন সম্মানিত জেলা প্রশাসক, মোঃ সাইফুল ইসলাম এবং জেলা পুলিশের সম্মানিত অভিভাবক সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া মহোদয়।
পরবর্তীতে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বিএনসিসি, রোভার স্কাউট কুচকাওয়াজ প্রদর্শন করেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ দেশাত্মবোধক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান