
মিজানুর রহমানঃ ফ্রিজে ঢুকিয়ে কুরিয়ারের মাধ্যমে ৪০ বোতল ফেনসিডিলের চালান ঢাকায় পাঠানোর সময় হাছিব হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি ফ্রিজ থেকে ফেনসিডিলের বোতলগুলো জব্দ করা হয়। আটক হাছিব ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সাড়ডুবি গ্রামের বাবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম ওই কুরিয়ার সার্ভিস সেন্টারে অভিযান চালান। এ সময় একটি ফ্রিজ থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ হাছিবকে আটক করা হয়।
কুরিয়ার সার্ভিস ম্যানেজারের তথ্যমতে, বড়খাতা ইউনিয়নের দোলাপারা গ্রামের শাহজাহান আলীর ছেলে বিপুল ও পশ্চিম সাড়ডুবি গ্রামের বাবুল হোসেনের ছেলে হাছিব হোসেন একটি ফ্রিজের ভেতরে ফেনসিডিল ঢুকিয়ে কুরিয়ারের মাধ্যমে ঢাকা কল্যাণপুর পাঠানোর চেষ্টা করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, ‘৪০ পিস ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ হাছিব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার মূল হোতা বিপুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া