
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার সদর থানা এলাকায় হত্যা মামলার দীর্ঘদিন যাবত পলাতক আসামী অবস্থান করিতেছে। এই সংবাদের ভিত্তিতে অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায় ২৩ মার্চ বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আঃ মালেক (৫৫), পিতা- মৃত জামাতুল্লা প্রামানিক, সাং- হোসেনপুর তাইয়ের পাড়া, থানা- গাবতলী, জেলা- বগুড়া’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, ২০১৭ সালে ধৃত আসামীসহ অজ্ঞাতনামা সহযোগীরা এক ব্যক্তিকে হত্যা করে আখ ক্ষেতের মধ্যে লাশ গোপন করে। পরবর্তীতে পুলিশ দীর্ঘ ১১ মাস পর ঘটনার রহস্য উদঘাটন করে এবং আসামীকে গ্রেফতারের চেষ্টা চালায়। ধৃত আসামী অত্যন্ত চতুর।
সে একই জায়গায় বেশিদিন অবস্থান করে না ও ঘন ঘন বাসা পরিবর্তন করে বিধায় দীর্ঘ ৬ বছর আসামীকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। ধৃত আসামী আন্তঃ জেলা চোর দলের সরদার। সে দীর্ঘদিন যাবত গরু চুরি করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল