
মেহেদী হাসান মামুন: মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”- মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার(২২মার্চ) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একত্রে আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।
ভোলার তজুমদ্দিনের ১৬৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার মাথা গোঁজার সম্বল নিজ ঘর ঘরের দলিল। উদ্বোধন উপলক্ষে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর ভাষণ ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর তজুমদ্দিন উপজেলার এ পর্যায়ে চাঁদপুর ইউনিয়নে ৮জন, সোনাপুর ইউনিয়নে ১০০জন, শম্ভুপুরে ৩৫জন ও চাঁচড়ায় ২০জন গৃহহীন ও ভূমিহীনের মাঝে মুজিববর্ষের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন এমপি শাওন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি