
সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে সাব্বির হোসেন (২২) নামের এক টাইলস মিস্ত্রীর রহস্য জনক মৃত্যু হয়েছে বলে জানাগেছে। সোমবার (২০ মার্চ) রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের মাগুরিয়া পাড়া গ্রামে এ রহস্যজনক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভাটারা ইউনিয়নের মাগুরিয়া পাড়া ফিরোজ মিয়ার পুত্র টাইলস মিস্ত্রী সাব্বির হোসেনকে কয়েকজন আত্মীয় সোমবার রাতে গুরতর অসুস্থ্যের কথাবলে সরিষাবাড়ী হাসপাতলের জরুরী বিভাগে নিয়ে আসে।
কর্তব্যরত ডাক্তার রোগীকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষনা করেন। পরে সরিষাবাড়ী থানা পুলিশে খবর দিলে লাশ রেখে আত্মীয়রা পালিয়ে যান।
নিহতের গলায় ফাঁসের দাগ রয়েছে বলে হাসপাতল সুত্রে জানাগেছে। মসরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, পুলিশ হাসাতালে গিয়ে স্বজনদের কারো পায়নি।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ