
মোঃ আবদুল মুনাফ পিন্টু: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান বিষয়ে সোমবার ২০ মার্চ বিকালে দাগনভূঞা অফিসার্স ক্লাবের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন, এতে উপস্থিত ছিলেন দাগনভূঞার কর্মরত প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
প্রেস ব্রিফিং এ বলা হয়, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ রোজ বুধবার সকাল ৯.৩০ টায় সারাদেশে ৩ য় ও ৪ র্থ পর্যায়ের গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধন করবেন।
এরই ধারাবাহিকতায় দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মোট ৯৫ টি গৃহ হস্তান্তর করা হবে। বর্ণিত সময়ে উপজেলা পরিষদের বিজয় চত্ত্বরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উপকারভোগী পরিবারের মাঝে দলিলপত্রসহ গৃহের চাবি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হবে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণে ব্যবসায়ীরা তাদের সঠিক পথ অবলম্বন করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান