
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মোবাইল মেরামত করতে এসে আশিক (২৫) নামে এক নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ই মার্চ) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে শহরের সাতমাথা সপ্তপদী মার্কেটে এ ঘটনা ঘটে৷ আহত আশিক শহরের নাটাইপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷
বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) শাহীনুজ্জামান ৷ তিনি জানান, নির্মাণ শ্রমিক আশিক তার অ্যান্ড্রয়েড মুঠোফোন ঠিক করাতে সাতমাথায় সপ্তপদী মার্কেটের করিমের দোকানে আসেন। সেখানে দোকানী ও শ্রমিকদের সাথে কোন এক বিষয়ে আশিকের বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে দোকানী ও শ্রমিকরা আশিককে উপর্যপুরী ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে তার শরীরের পেছনের অংশ আঘাত প্রাপ্ত হয়েছে। ইন্সপেক্টর শাহীনুজ্জামান আরও জানান, বর্তমানে আশিক আশংকামুক্ত। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান