
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলায় মাটির দেওয়াল চাপায় মৌসুমি আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নামুজা ইউনিয়নের বড় টেংরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৌসুমি ওই গ্রামের আবু সাঈদের স্ত্রী। বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বড় টেংরা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বকুল হোসেন তার পুরাতন মাটির ঘর ভাঙার কাজ করাচ্ছিলেন। সকাল ১০টার দিকে ওই গৃহবধূ এনজিওর কিস্তি পরিশোধ করে ঘরের পেছন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় দেওয়াল ভেঙে মৌসুমি চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসআই মন্তাজ আরও বলেন, এ দুর্ঘটনায় মৌসুমির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত