
এম এ রাশেদ: বগুড়া জেলা প্রতিনিধিঃ ”শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” নীতিতে বিশ্বাস রেখে সরকারের খাদ্য বান্ধব সহায়তা কর্মসূচি ভিডাব্লিউবি-২৩/২৪ চক্রের চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস্।
৭ই মার্চ (মঙ্গলবার) দুপুরের দিকে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন এর ২৯৬ টি দুস্থ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে মাসিক ৩০ কেজি চাল প্রদান করা হয়।
সেই সাথে ভবিষ্যৎ নিরাপত্তা হিসেবে স্ব-স্ব কার্ডধারীর নামে সঞ্চয় জমা বাবদ ২০০ টাকা করে জমা নেয়া হয়। সরকারের এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন উপকারভোগীগণ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাক অফিসার, এনজিও প্রতিনিধি, ইউপি সচিব ও ইউপি সদস্যগন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল