
মোঃআবদুল মুনাফ পিন্টু: দুর্ঘটনায় আহত হয়ে দুইদিন পরে মারা যায় আনিসুল হক মিলন। আজ শনিবার ৪ ঠা মার্চ সকাল ১০ টা জানাজা সম্পন্ন করে দাপন করা হয়।
জানাজা অংশগ্রহণ করেন মাতুভূঞা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মাসুদ,এডভোকেট মিজানুর রহমান সেলিম,সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজার হাজার মুসল্লী জানাজায় অংশগ্রহণ করে।

এইদিকে গতকাল শুক্রবার আবুল হোসেন ও তাঁর ছেলে নাদিম হোসন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় একসঙ্গেই নিহত হন।
ফেনীর সোনাগাজী উপজেলার আবুল হোসেন (৪৫) ও তাঁর ছেলে নাদিম হোসেন (১০)। ছেলে নাদিম হোসেনকে দক্ষিণ আফ্রিকায় দাফন করা হলে ও তাঁর বাবা আবুল হোসেনের লাশ দাফন করা হয়েছে ফেনীর নিজ গ্রামে। গত শুক্রবার সকাল ১০টায় সোনাগাজীর চর মজিলিশপুর ইউনিয়নে পারিবারিক কবর স্থানে আবুল হোসেনকে দাফন করা হয়।
একই দিনে তাঁর সঙ্গে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত আরও তিন বাংলাদেশির লাশ সকালে ফেনী জেলার নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে। তাঁরা হলেন রাজু আহম্মেদ (৩৪), মোস্তফা কামাল (৪০) ও ইসমাইল হোসেন (৩৮)। তাঁরা সবাই ফেনীর বিভিন্ন উপজেলার বাসিন্দা।
দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনায় একমাত্র ছেলে ও নাতিকে হারিয়ে বাবার আহাজারি। শনিবার সন্ধ্যায় ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চর মজলিশপুর গ্রামে এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে চারজনের লাশ দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে পৌঁছায়।
বিমান- বন্দরে আনুষ্ঠানিকতা শেষে দিবাগত রাত একটা থেকে দেড়টার দিকে লাশ গুলো নিহত ব্যক্তিদের বাড়িতে পৌঁছায়। নিহত মোস্তফা কামালের লাশ দাফনের জন্য খাটিয়ায় তোলা হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। আজ সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রাম নিহত মোস্তফা কামালের লাশ দাফনের জন্য খাটিয়ায় তোলা হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।
সোনাগাজীর চর মজিলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন জানান, রাতে আবুল হোসেনের লাশ নিয়ে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। সকাল ১০টার দিকে পারিবারিক কবরস্থানে আবুল হোসেনের লাশ দাফন করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান এম এ হোসেন বলেন, আবুল হোসেনের লাশ নিয়ে আসা হলেও তাঁর ছেলে নাদিম হোসেনের লাশ দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা সম্ভব হয়নি। নাদিমের জন্ম দক্ষিণ আফ্রিকায় হওয়ায় সেখানেই তাকে দাফন করা হয়েছে। দুর্ঘটনায় নিহত ইসমাইল হোসেনের বাড়ি ফেনীর সদর উপজেলার বিরলী গ্রামে।
তাঁর ভাই নিজাম উদ্দিন মুঠোফোনে জানান, রাত একটার দিকে ইসমাইল হোসেনের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। পরে সকাল ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের বহনকারী গাড়িটি লরির নিচে চাপা পড়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের বহনকারী
নিহত মোস্তফা কামালের বাড়ি দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ জানান, নিহত মোস্তফা কামালের লাশ আজ সকাল সাড়ে ১০টায় নিজ গ্রামে দাফন করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত রাজু আহম্মদের বাড়ি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামে। তাঁর লাশ সকাল ১০টায় দাফন হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।
গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোররাতে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের লোকানকায় সড়ক দুর্ঘটনায় ১০ বছরের এক শিশুসহ ৬ বাংলাদেশি নিহত হন। ওই বাংলাদেশিদের বহনকারী একটি প্রাইভেট কার ওয়েস্টার্ন কেপ থেকে কেপটাউন বিমানবন্দরে যাচ্ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক মিলন নামের আরও একজন।
মাতুভূঞা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, মিলন যে টাকা খরচ করে গিয়েছে তার সে টাকাও এখনও পরিশোধ হয়নি। তার পরিবারের টাকা শোধ করার সামর্থ নেই। সমাজের বিত্তশালীদের অনুরোধ করেন পরিবারের পাশে দাড়ানোর।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক