হোম » সারাদেশ » আস্তে আস্তে কবরে যাবে, কিন্তু বিএনপি আর ক্ষমতায় আসবে না: সৈয়দ টিটু

আস্তে আস্তে কবরে যাবে, কিন্তু বিএনপি আর ক্ষমতায় আসবে না: সৈয়দ টিটু

শাহজাহান সাজু: কিশোরগঞ্জের হোসেনপুরে জামাত-বিএনপি’র দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন ব্রিগেড (কিশোরীগঞ্জ) এর উদ্যোগে জামাত বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে গতকাল হোসেনপুর পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন মাঠে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভা ও সমাবেশে সভাপতিত্ব করেন হোসেনপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সেনানি হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের জননন্দিত জননেতা রাইসুল হাসান কেনেডি।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের ভ্রাতুষপুত্র ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জননেতা শাহ মাহবুবুল হক, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন, চৌদ্দশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ বি সিদ্দিক খোকা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী জননেতা সারোয়ার রানা, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, প্রমূখ।হোসেনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোবারিছ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন জামাত-বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে হোসেনপুরের ত্যাগী আওয়ামী লীগ কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন কালো চুল পাকা হবে, চোখের নিচে কালি পড়বে, গালের চামড়া ঝুলে যাবে, আস্তে আস্তে কবরের দিকে যাবেন কিন্তু বিএনপি আর ক্ষমতায় আসবে না। তিনি আরো বলেন, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সময়ের মধ্যে করার আহ্বান জানিয়ে তিনি বলেন ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের অগ্রাধিকার দিতে হবে। স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন সাবেক ডিপি রাইসুল হাসান কেনেডি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!