
রায়হান আলী: শনিবার বেলা ১১টার দিকে উল্লাপাড়ায় সেচ পাপ চালাতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে আব্দুল মমিন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সে উপজেলা বড়হর ইউনিয়নের দূর্গাপুর তেতুলিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জানান, সকালে আব্দুল মমিন তাদের জমিতে সেচ দেওয়ার জন্য সেচ পাম্প চালাতে যায়।
বেলা ১১টার দিকে বাড়ি থেকে তার জন্য খাবার নিয়ে গেলে মমিনকে বিদ্যুৎতের তার জড়ানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পায় ।
এসময় স্থানীয়রা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। পরে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ