
আওয়াজ অনলাইন: চট্টগ্রামের লোহাগাড়ায় বর্ডার গাড বাংলাদেশের (বিজিবি) বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম নিশ্চিত করেন।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং ৯নং ওয়ার্ডের কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো. হামিদুল্লাহ (২৯), একই এলাকার লাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি বিজিবির বাসের সাথে বিপরীতমুখি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। হতাহতরা সকলে লেগুনার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ৪ জনকে উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ