
ফারুক হোসেন রুহিয়া প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও খড়িবাড়ী নবনির্মিত সেতুটি উদ্বোধন করেন নবনির্মিত সেতুটি উদ্বোধন করে মাত্র কয়েকদিনই বদলে গেছে সবকিছু। কৃষিনির্ভর অর্থনীতি, যাতায়াত ব্যবস্থা, প্রাকৃতিক পরিবেশ সবকিছু পাল্টে খড়িবাড়ীর মাটির রাস্তার জায়গায় এখন পিচঢালা পথ, গ্রামীণ পটভূমির বদলে পুরোদস্তুর শহুরে পরিবেশ।
স্থানীয় এমপি রমেশ চন্দ্র সেন উদ্বোধন শেষে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী স্কুল মাঠে সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামের সঞ্চালায়, রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ ঝায়ের সভাপতিত্বে এমপি রমেশ চন্দ্র সেন ছাড়াও বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী,জেলা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রাজাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানা আ’লীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাব প্রমুখ।
এসময় আ’লীগের জেলা-উপজেলা, থানাসহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক