
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্বওমী মাদ্রাসা বেফাক বোর্ড ও নূরানী তালিমুল কোরআন বোর্ড কর্তৃক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে পৌরসভার মিঠাপুর দারুসসুন্নাহ গোরস্থান মাদ্রাসা প্রাঙ্গণে ১৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে এ পুরস্কৃত করা হয়। সেইসাথে মাদ্রাসাটির অভিভাবকদের সাথে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মিঠাপুর দারুসসুন্নাহ গোরস্থান মাদ্রাসার মুহতামিম মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র ও মাদ্রাসাটির সভাপতি মো. আলী আকসাদ ঝন্টু।
এসময় অন্যদের মধ্যে আলফাডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. ইউসুফ হোসেন, পৌর কাউন্সিলর মোহাম্মাদ শাহবুল আলম মাদ্রাসাটির পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন শেখ প্রমুখ।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী