
পরে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলনে কক্ষে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ইসহাক আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার গাজী সোরহাব আলী সরকার প্রমূখ।
বক্তারা বলেন, গণতন্ত্র নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে জনসাধারণ বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে ভোটার দিবস পালন করা হয়। বাংলাদেশেও ২ মার্চ ভোটার দিবস পালন করা হয়। বর্তমান সরকার নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী ২০১৯ সালে ২ মার্চ তারিখকে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা করে। এরপর হতে যথাযোগ্য মর্যাদায় প্রতিবছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন হয়ে আসছে।
বক্তরা আরো বলেন, ভোটার হওয়ার মাধ্যমে একজন নাগরিকের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের পথ সুগম হয়। ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের সাথে সাথে যেন একজন নাগরিক ভোটার হন, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। কোন ভোটার হওয়ার যোগ্য নাগরিক ভোটার তালিকা হতে যাতে বাদ না পড়েন এবং কোন কারণে কেউ ভোটার তালিকা হতে বাদ পড়েলে কিভাবে ভোটার হিসেবে থাকলে কিভাবে নাম অন্তর্ভুক্ত করবেন, নিবন্ধনের জন্য কি কি দলিলাদি প্রয়োজন, কোথায় নিবন্ধিত হবেন, কেন ভোটার হবেন, কেন ভোট দেবেন ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি হচ্ছে ভোটার দিবসের মূল লক্ষ্য।
এছাড়াও নির্বাচন কর্মকর্তা নুরজাহান খাতুন, সহকারী প্রোগ্রামার (আউটসোর্সিং) মোঃ ইমরুল হাসান, উচ্চমান সহকারী মো. বাবুল আক্তার, ডাটা এন্ট্রি অপারেটর মো. মনিরুল ইসলাম, আয়শা সিদ্দিকা, মো. আল-আমিন সরকার, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর মো. আব্দুল হামিদ সরকার সহ সকল সরকারি দপ্তরের প্রধানগণের, গণমাধ্যমকর্মী গণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল