
চাটখিল প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর থেকে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী আখতারুজ্জামান সুজন (৪০) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আক্তারজ্জামান সুজন (৪০) শ্রীনগর, দাশের বাড়ী প্রকাশ হাজী বাড়ীর মোঃ নুর নবীর ছেলে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন সত্যতা নিচ্শিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং আসামিকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল