
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের ঘোগাব্রীজ এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান পরিচালনা করে ১ মার্চ সকালে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে। এ সময় এ সময় রাশেদ (২৪) ও বেলাল (২৮) নামের দুইজন কে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
জানা যায়, জানা যায়, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম গামারিয়া গ্রামের মনু মিয়ার ছেলে রাশেদ ও মৃত রশিদের ছেলে বেলাল হোসেন দীর্ঘদিন ধরে মানুষের কঙ্কাল চুরি করে বিক্রি করছিল। ১ মার্চ সকাল সাড়ে ৯ টার দিকে মানুষের কঙ্কাল চুরি করে ঢাকা যাওয়ার খবর পেয়ে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগাব্রীজ এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করে এবং রাশেদ ও বেলাল কে আটক করে শেরপুর থানায় সোপর্দ করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনাচর্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
নওগাঁয় ডেঙ্গু মশা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত