
উল্লাপাড়া মডেল থানার তদন্ত কর্মকর্তা এনামুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামীরা হলেন, উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাই, তার স্ত্রী রনজিতা খাতুন ও ছেলে রাকিবুল ইসলাম, টুটুল প্রামানিক, গোলাম কিবরিয়া, রেজাউল করিম, ডাবলু প্রামানিক, আব্দুস সালাম, হাফিজ উদ্দিন, ফাজিলা খাতুন, বাকি প্রামানিক, রাফসান প্রামানিক।
গত কিছু দিন হলো গ্রামে কিছু লোকজনের মধ্যে নলকুপের স্ক্রীম স্থাপন নিয়ে বিরোধ চলে আসছিলো। এনিয়ে শালিসী বৈঠক হয়। বৈঠকে স্ক্রীম মালিকদের কিছু টাকা আওয়ামীলীগ নেতা আব্দুল হাই এর কাছে জমা রাখা হয়। কিন্তু এটাকা তিনি স্ক্রীম মালিকদের আর ফেরত দেননি। বিষয়টি নিয়ে কৃষক আমিরুল ইসলাম সহ এলাকার কিছু মানুষ প্রতিবাদ জানায়। এতে ক্ষুব্ধ হয় আওয়ামীলীগ নেতা আব্দুল হাই। তিনি আমিরুল ইসলামকে খুন করার পরিকল্পনা করে।
গত রবিবার (২৬ ফেব্রুয়ারী) রাতে কৃষক আমিরুল ইসলাম গ্রামের একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এসময় আওয়ামীলীগ নেতা আব্দুল হাই সহ আসামীরা তার উপর হামলা চালায়। তাকে লোহার রড, হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে প্রেরন করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা