
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় ভাই বোন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে একই পরিবারের অন্তত আরো ৩ জন। নিহতরা হলো ভাই মুকুল হোসেন ও বোন লিপি খাতুন । আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ কাজিপুর সড়কের কুরালিয়া বাজার এলাকায় বালুবোঝাই ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ও আহতদের বাড়ি কাজিপুর উপজেলার সিংড়াবাড়ী গ্রামে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কবিরাজ বাড়ি থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন ভাই মুকুল হোসেন, বোন লিপি খাতুনসহ পরিবারের আরো ৩ জন সদস্য। ফেরার পথে কুড়ালিয়া তেলপাম্পের সামনে বালুবাহি ট্রাক ও সিএনজির মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মারা যায় লিপি ও মুকুল । পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান