
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয়সহ প্রতিটি পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সিরাজগঞ্জ জেলা প্রশাসন বাজার মনিটরিং শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্র“য়ারী) দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। সকাল ১০টা থেকে এ মোবাইল কোর্ট শুরু হয়েছে।
জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জ বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান পরিচালনা করছেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমাল হোসেন। মনিটরিংকালে ব্যবসায়ীরা পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে ম্যাজিস্ট্রেটদের আশ্বস্ত করেন।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, নির্ধারিত দামের তালিকা প্রতিটি দোকানে টাঙিয়ে রাখতে হবে। যাতে ক্রেতারা প্রতারিত না হন। প্রতিবছর রমজানকে সামনে রেখে কিছু অসাধু চক্র পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। পণ্যের দাম বাড়াতে তৎপর থাকেন। এবার এসব অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। কোন অজুহাত সৃষ্টি করে পণ্যের দাম বাড়ালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। প্রয়োজনে জেল-জরিমানা করা হবে।
তিনি জানান, জেলা প্রশাসনের একটি ‘হটলাইন’ রয়েছে। রমজানে অনেক সময় ভেজাল খাদ্য পরিবেশন করা হয়। ভেজাল খাদ্য পরিবেশন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে। যেকোন মোবাইল ফোন থেকে হটলাইন নম্বর ‘৩৩৩’ এ কল করে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বেশি নিলেই ক্রেতারা অভিযোগ করতে পারবেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা