
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে একজন মানবিক ও জনবান্ধব ইউএনওর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলার সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক ইউএনও রাবেয়া পারভেজের বিদায়ে কান্নায় ভেঙে পড়েন এক বৃদ্ধা, অশ্রু সজল নয়নে বিদায় জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সকলেই।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র। এর আগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করলেন অনিন্দ্য মন্ডল।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনও পারভেজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয় ইউএনও রাবেয়া পারভেজকে।
এ সময় নবাগত ইউএনও অনিন্দ্য মন্ডলকেও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাফিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও রাবেয়া পারভেজ, নবাগত ইউএনও অনিন্দ্য মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা তুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শাহ মাহবুবুল হক, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু প্রমূখ।
হোসেনপুর উপজেলায় দায়িত্বকালীন সময়ে ইউএনও রাবেয়া পারভেজ সততা, দক্ষতা ও আপোষহীন হিসেবে উপজেলাব্যাপী সুনাম অর্জন করার পাশাপাশি সকলের মন জয় করে নিয়েছিলেন। উপজেলার সর্বস্তরের জনসাধারণ ইউএনও রাবেয়া পারভেজকে দীর্ঘদিন মনে রাখবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক