
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রী কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি সকালে দিগপাইত শামছুল হক ডিগ্রী কলেজের হলরুমে শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
সাবেক অধ্যক্ষ ও গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক আব্দুল হামিদের সভাপতিত্বে ও শামছুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিগপাইত শামছুল হক ডিগ্রী কলেজের বিদ্যুৎসাহী সদস্য মাওলানা মো. সৈয়দ আলী মিয়া, প্রতিষ্ঠাতা সদস্য শফিকুল ইসলাম লেবু, অভিভাবক প্রতিনিধি সদস্য একেএম মহসীনুজ্জামান, আব্দুর রশিদ খান, হাফিজুর রহমান, শিক্ষক প্রতিনিধি সদস্য মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেসমিন জাহান প্রমুখ।
পরে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২