
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাউল গান দেখতে এসে ফেরা হলো না আরাফাত ইসলাম (২৫) নামে এক তরুণ ফুটবলারের। সে উল্লাপাড়ার শাহজাহানপুর গ্রামের মর্ত্তুজা ইসলামের ছেলে এবং শাহজাহানপুর তরুণ সংঘ ফুটবল একাদশ এর প্রতিভাবান গোলরক্ষক। সোমবার রাতে আরাফাত শাহজাহানপুর বাজারে বাউল গান দেখার কথা বলে বাসা থেকে বের হয়।
বাউল গান শেষ হলেও আরাফাত বাসায় না ফিরলে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে শাহজাহানপুর বাজারের পাশে একটি বাঁশঝাড় থেকে গাছের সাথে গলায় চাদর পেচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। মঙ্গলবার ভোরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরাফাত এর বাবা মর্ত্তুজার অভিযোগ তার ছেলে কে হত্যা করা হয়েছে। এ ঘটনার তিনি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার