
শাহজাহান সিরাজ: জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, জন্মদিনের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার গাইবান্ধায় শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সহ-সভাপতি শাহ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, কবি সরোজ দেব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা কালচারাল অফিসার মো. আলমগীর কবির প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। শেষে সংগীত ও নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক