
এম এ রাশেদ: বগুড়ার শিবগঞ্জ পৌর পল্লী প্রাণি প্রাথমিক এ্যাসোসিয়েশন এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে প্রাণি চিকিৎসক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা প্রাণি সম্পদক অফিসের সাবেক উপ সহকারী আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি ছিলেন পল্লী চিকিৎসক শাহজাহান আলী, আসাদুল্লাহ্, আনারুল ইসলাম, তোফাজ্জল হোসেন, মোনাইম হোসেন, শরিফুল ইসলাম, বায়োজিদ হোসেন, পলাশ, কামাল, আঃ ওয়াহেদ প্রমুখ।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে আতিকুল ইসলাম কে সভাপতি, আঃ ওয়াদুদ সাধারণ সম্পাদক ও ফারুক হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে পৌর পল্লী প্রাণি প্রাথমিক চিকিৎসক এ্যাসোসিয়েশনের শক্তিশালী কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২