
আওয়াজ অনলাইন: নতুন মজুরি কাঠামো ঘোষণা না হলে ২৫ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতিতে যাবেন নৌযান শ্রমিকরা। শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূইয়া।
শনিবার সকালে তিনি বলেন, ‘গত ২৮ নভেম্বর সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি। সেখানে বলা হয়েছিল, এক মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করে গেজেট জারি করা হবে। কিন্তু দুই মাসেরও বেশি সময় পার হলো, সরকার মজুরি নির্ধারণে এখনো টালবাহানা করছে।’
নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত ২৭ নভেম্বর থেকে সারা দেশে কর্মবিরতিতে যান নৌযান শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েন লঞ্চের যাত্রীরা, বন্ধ হয়ে যায় নৌযানে পণ্য পরিবহনও।
সংকট নিরসনে ২৮ নভেম্বর শ্রম ভবনে মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ে ত্রিপক্ষীয় সভা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সেই সভায় এক হাজার টনের বেশি জাহাজের শ্রমিকদের নভেম্বর থেকে এক হাজার ২০০ টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া এর চেয়ে বেশি পণ্যবাহী জাহাজের শ্রমিকদের এক হাজার ৫০০ টাকা মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক